উল্লাপাড়ায় পৈতৃক সম্পত্তির উপর টিনসিট আধাপাকা ঘর নির্মানে বাধা

  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১২:১০ সময়
উল্লাপাড়ায় পৈতৃক সম্পত্তির উপর টিনসিট আধাপাকা ঘর নির্মানে বাধা



 এনামুল হক উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়ড়া ইউনিয়নের বাঘলপুর মৌজার এসএ রেকর্ড অনুযায়ী ৬৯ নং দাগ আরএস এসে ১৫ ও ১৬ দুই দাগে বিভক্ত হয়। মোঃ সাইদুর রহমান,  মোঃ আব্দুল হাদি, মোঃ আব্দুল আলিম মোছাঃ রোকেয়া খাতুন ও মোছাঃ রেজিয়া খাতুন উভয়ের পিতা মৃত আব্দুর রহমান নামে রেকর্ডকৃত সম্পত্তির ১৫ নং দাগের ভিতর দিয়ে আম্বিয়া গং জোরপূর্বক উত্তর /দক্ষিণ বরাবর পাকা বাউন্ডারি ওয়াল নির্মান করতে থাকে। পরবর্তীতে আমাদের পিতা মৃত আব্দুর রহমান মারা যাওয়ার পর ঐ ১৫ দাগের ভিতর দিয়ে বাউন্ডারি ওয়াল রেকর্ড অনুযায়ী উচ্ছেদ মামলা দায়ের করি। মামলা অনুযায়ী জজকোর্ট থেকে একটি সোলেনামা করে দেয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সোলেনামা অনুযায়ী ১৫ দাগের মধ্যে আধাপাকা ঘর নির্মান কাজ শুরু করি। নির্মান কাজ শেষ মুহূর্তে এসে আম্বিয়া গং  আমার ঘর নির্মান কাজের উপর ১৪৪ ধারা জারি করে। আমরা নোটিশ পাওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঘর নির্মান কাজ বন্ধ রাখি। এর এক পর্যায় কয়ড়া বনিক সমিতি এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের মাধ্যমে কয়ড়া বাজারে একটি সালিশ হয়। সালিশে একজন বিজ্ঞ উকিল, বনিক সমিতির সভাপতি,  সাধারণ সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গর চুল ছেড়া বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়

 যেহেতু জজকোর্ট থেকে সোলেনামা রায় দিয়েছেন সেহেতু বনিক সমিতি জজকোর্টের রায়ই চুড়ান্ত বলে গন্য করেন। সোলেনামার উল্লেখ আছে  বাউন্ডারি ওয়ালের পূর্ব পাশে আম্বিয়া গং ভোগদখল করবে এবং পশ্চিম পাশে সাইদুর গং ভোগদখল করবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায় উত্তর দক্ষিণ বাউন্ডারি ওয়ালের ভিতরে আম্বিয়া গং ভোগদখল করছে অন্য দিকে বাউন্ডারি ওয়ালের বাইরে অর্থাৎ পশ্চিম পাশে  সাইদুর গং নিচু ডোবা ভরাট করে আধাপাকা ঘর নির্মান করতে গেলে আম্বিয়া গং কর্তৃক আদালতের রায় অমান্য করে বারবার বাধাগ্রস্থ করে পুনরায় আদালতে মামলা দায়েরসহ বিভিন্ন ভাবে হয়রানি করছে। 


সাইদুর রহমান জানান আম্বিয়া গং কর্তৃক আদালতের রায় ও বনিক সমিতি রায় অমান্য করে বারবার আমাদের কাজে বাধাগ্রস্থ করে নানাবিধ হয়রানি করছে। 

 






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ