র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ৫০০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১১:৮ সময়
র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ৫০০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার

বিজয় বিডি ৭১ ডেস্ক 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

 

১।        এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ১৮ মে ২০২৬ খ্রিঃ সকাল ১১.৪০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ হাটিকুমরুল গোলচত্তরে বগুড়া থেকে ঢাকাগামী রোডের ঢাকাগামী বাস ও সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

২।        গ্রেফতারকৃত আসামি ১। মোছাঃ রেহেনা(৩৫), স্বামী-মোঃ মোস্তফা, জেলা-রাজশাহী।

 

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ রাজশাহী সীমান্ত হতে কতিপয় মাদক ব্যাবসায়ীর নিকট হতে উক্ত নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজে পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যাবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে।

 

৪।        গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ