সলঙ্গায় ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:২৮ সময়
সলঙ্গায় ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১


মেরাজুল ইসলাম : ভ্রাম্যমান প্রতিনিধি। 

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০০ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কমলেশ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।


শুক্রবার (১৬ মে) অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী, পিপিএমসহ থানার পুলিশ সদস্যরা অংশ নেন।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কমলেশ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন পাত্রে সংরক্ষিত প্রায় ৮০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।

আটক কমলেশ চৈত্রহাটি গ্রামের হরিপদ-এর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ