বিরূপাক্ষ পালের ‘সহজ কথার অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ৬ মার্চ ২০২৪, বিকাল ৫:৩১ সময়
  • আপডেট সময় : ৬ মার্চ ২০২৪, বিকাল ৫:৩১ সময়
বিরূপাক্ষ পালের ‘সহজ কথার অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন

বিরূপাক্ষ পালের ‘সহজ কথার অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে আলোঘর প্রকাশন। সোমবার বিকেল ৩টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে ‘সহজ কথার অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচির সাবেক পরিচালক ড. সেলিম জাহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আতিউর রহমান।  

বিরূপাক্ষ পাল বর্তমানে কোর্টল্যান্ডস্থ নিউইয়র্ক রাজ্য বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। তার জন্মস্থান ঢাকায় হলেও বেড়ে ওঠেছেন গারো পাহাড় আর ভোগাই নদীর সান্নিধ্যে নালিতাবাড়ীতে। তিনি ২০১৫-১৬ সালে বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন। এরপর অতিথি শিক্ষক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তিনি অর্থনীতি, বিতর্ক ও রম্য- এ তিন বিষয়ে লেখেন। 

অর্থনীতিতে তার রচিত বইগুলোর মধ্যে মুক্তবাজার অর্থনীতি ও বাংলাদেশ, উন্নয়ন বিতর্ক, বাংলাদেশের বাজেট, অর্থনীতি বিচিত্রা উল্লেখযোগ্য।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন  হুযাইফা হিজল, রায়গঞ্জ:   সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।  রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের মাঝে এ সহায়তা দেওয়া হচ্ছে।  প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে উফশী রোপা আমন ধান চাষের জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এ উদ্যোগের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।