র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা এলাকা হতে ১১৮ বোতল ফেয়ারডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১টি মোটরসাইকেল জব্দ

  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৭:১৮ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৭:১৮ সময়
র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা এলাকা হতে ১১৮ বোতল ফেয়ারডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১টি মোটরসাইকেল জব্দ

বিজয় বিডি ৭১ ডেস্ক :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

১।        এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ  রাত ২১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়দাবাদ মোড় সংলগ্ন সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১১৮ বোতল ফেয়ারডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

২।        গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মনির হোসেন (২৫), পিতা- মোঃ আবু সাঈদ, সাং-উত্তর শহরা বাড়ী, থানা- ধনুট, জেলা- বগুড়া

 

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে মোটরসাইকেলে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

৪।        গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ