র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার ও ০১টি ট্রাক জব্দ।

  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫০ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫০ সময়
র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার ও ০১টি ট্রাক জব্দ।

বিজয় বিডি ৭১ ডেস্ক :

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

 

১।        এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ রাত ২২.৩০  ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন সরবরাহ কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং ০১টি ট্রাক জব্দ করা হয়।

 

২।        গ্রেফতারকৃত আসামি ১। মোঃ  ইসমাইল হোসেন (৩১), পিতা- মৃত ইব্রাহীম হোসেন, সাং-মাটিকুড়া, থানা-বীরগঞ্জ জেলা- দিনাজপুর।

 

৩।        গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ