গোদাগাড়ীতে মিনাল সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র, থানায় জিডি

  • আপলোড সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:৪০ সময়
  • আপডেট সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:৪০ সময়
গোদাগাড়ীতে মিনাল সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র, থানায় জিডি



​, গোদাগাড়ী, রাজশাহী,  ২০ ফেব্রুয়ারি ২০২৬

​রাজশাহীর গোদাগাড়ীতে পেশাগত দায়িত্ব পালন ও মানবিক সহায়তা করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক মোঃ রবিউল ইসলাম মিনাল (৩১)। অভিযুক্ত মোঃ বুলবুল আহমেদ (২৬) নামক এক যুবক তাকে ক্রমাগত প্রাণনাশের হুমকি, মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

​এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। যার ট্র্যাকিং নং: YOTP9X।

জিডি সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি মাদক মামলায় গ্রেপ্তার মোসাঃ আমেনা বেগম ওরফে মুক্তির ছেলে 'জই' তার জব্দকৃত মোবাইল ফোন উদ্ধারে সাংবাদিক মিনালের সহযোগিতা চান। মানবিক কারণে মিনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'ক' সার্কেল অফিসে যোগাযোগ করলে জানতে পারেন, মোবাইল ফোনগুলো বর্তমানে মাদারপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মোঃ বুলবুল আহমেদের জিম্মায় রয়েছে। ওইদিন দুপুরে মিনাল ফোন ফেরত দেওয়ার বিষয়ে বুলবুলের সাথে যোগাযোগ করলে সে ফোনগুলো ফেরত দিতে সম্মত হয়।


অভিযোগ উঠেছে, এই ঘটনার পর থেকেই কোনো কারণ ছাড়াই বুলবুল আহমেদ সাংবাদিক মিনালের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২২ জানুয়ারি থেকে সে তার ফেসবুক আইডি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাস দিতে শুরু করে। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি থেকে বুলবুল তার ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে মিনালকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। এমনকি গোদাগাড়ী গোল চত্বরে সাংবাদিককে সরাসরি আক্রমণের চ্যালেঞ্জও ছুড়ে দেয় অভিযুক্ত বুলবুল।


​ভুক্তভোগীর

সাংবাদিক রবিউল ইসলাম মিনাল বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করি। একজনের অনুরোধে নিয়মতান্ত্রিকভাবে মোবাইলের বিষয়ে কথা বলায় বুলবুল আমাকে টার্গেট করেছে। সে ক্রমাগত আমাকে মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখাচ্ছে এবং সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার পরিবারও উদ্বিগ্ন।

গোদাগাড়ী থানা সূত্রে জানা গেছে, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি তালিকাভুক্ত করা হয়েছে। সংযুক্ত হিসেবে হুমকি সম্বলিত মেসেঞ্জার স্ক্রিনশট এবং অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ