নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার

  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৬:৩৩ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৬:৩৩ সময়
নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার

মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী প্রতিনিধি| 

​| ৯ ফেব্রুয়ারি, ২০২৬

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার বড় ধরনের পরিকল্পনা নসাৎ করে দিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বাহিনীটি।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালায়। জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতে মেহগনি গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক পাওয়া যায়।

র‍্যাবের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে:​৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ (৩টি প্যাকেটে মোড়ানো)।​১.৭০০ কেজি ছোট পাথর ও ১.৪০০ কেজি কাঁচের গুঁড়া।​৩৮৫ গ্রাম লোহার পেরেক ও ১২টি লাল কসটেপ।​২৯টি গ্যাস লাইটার ও ১টি জর্দার কৌটা।​১টি বাটন মোবাইল ফোন (মডেল: K155 KECHAGDA)।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব ধারণা করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় অশান্তি সৃষ্টি ও বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এই বিস্ফোরকগুলো মজুত করেছিল। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত    মোঃ আখতার হোসেন হিরন :  সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার,সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি,এম আকবর আলীর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মিসেস মোমেনা আলী।   এসময় মোমেনা আলী উল্লাপাড়া সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি তিনি আগামী ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোটে এম আকবর আলীর ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে আগামী দিনে উল্লাপাড়া সলঙ্গা অঞ্চলের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।   এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান,সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সাকের,যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রনেতা এম আরিফুল ইসলাম সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,মহিলাদল ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীগণ।