সলঙ্গায় রামকৃষ্ণপুরে বাংলাদেশ মসজিদ মিশনের কমিটি গঠন। আবুল কালাম সভাপতি,সাদ্দাম সেক্রেটারী

  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৭ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৭ সময়
সলঙ্গায়  রামকৃষ্ণপুরে বাংলাদেশ মসজিদ মিশনের কমিটি গঠন।   আবুল কালাম সভাপতি,সাদ্দাম সেক্রেটারী


মোঃ শামছুল হক, 

উল্লাপাড়া, সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ মসজিদ মিশন ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন  শাখার নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। 

২০ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯ টায় রামকৃষ্ণপুর  ইউনিয়নের উনুখাঁ বাজার জামে মসজিদে এ কমিটি গঠিত হয়। 

এতে রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৩ টি গ্রাম থেকে মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কমিটি গঠন পূর্ব সমাবেশে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে  ইসলামী ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন  শাখার সভাপতি অধ্যাপক  শফিকুল ইসলাম শফিক, রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম,  জামায়াত নেতা মোঃ শফিকুল ইসলাম। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রাকিবুল ইসলাম। 

সমাবেশে  ৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 


কমিটির সদস্যরা  হলেনঃ-

১) সভাপতি-  মাওলানা আবুল কালাম আজাদ,ইমাম  চকনিহাল জামে মসজিদ। 

২) সহসভাপতি- মাওলানা লোকমান হোসেন,ইমাম উঁনুখা বাজার  জামে মসজিদ। 

৩) সেক্রেটারী-মাওলানা সাদ্দাম হোসাইন, খতিব ভট্টমাঝুরিয়া জামে মসজিদ 

৪)বায়তুল মাল সম্পাদক- মোঃ পর্বত আলী, সুতাহাটি বাজার জামে মসজিদ। 

৫)প্রচার সম্পাদ -মাওলানা আবু হেলাল, ইমাম ভেংরি জামে মসজিদ। 

৬) অফিস সম্পাদক- মাওলানা সবুজ হোসেন, ইমাম চকবরু জামে মসজিদ। 

৭)সাংগঠনিক সম্পাদক- মাওলানা সাখাওয়াত হোসেন,  ইমাম পুস্তিগাছা জামে মসজিদ। 

সভায় উপস্থিত সকলকে সদস্য করে পূর্নাঙ্গ  কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ