র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৭ কেজি ৫৮০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৪, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৪, দুপুর ২:৫৩ সময়
র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৭ কেজি ৫৮০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।        এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০২ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ২২.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন শহীদ বাজারস্থ পাঁচলিয়া হতে বড়হড়গামী পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫৮০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়।

২।        গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ আসাদুল ইসলাম (৩৯), পিতা- মৃত আব্দুল হক, সাং- মন্ডল পাড়া, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম ২। মোছাঃ সুমনা আকতার (১৯), পিতা- মৃত রাজন সিকদার, সেকশন-১২, বøক-৩, রোড নং-১, বাড়ী নং-০৯, থানা- পল্লবী, মিরপুর, ঢাকা ও ৩। মোছাঃ নিলুফা বেগম (১৯), স্বামী- মোঃ উজ্জল মিয়া, সাং- উত্তর পানাপুকুর গিড়িয়ার পাড়, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর।

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

৪।        গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন  হুযাইফা হিজল, রায়গঞ্জ:   সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।  রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের মাঝে এ সহায়তা দেওয়া হচ্ছে।  প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে উফশী রোপা আমন ধান চাষের জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এ উদ্যোগের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।