মোঃ শামছুল হক, তাড়াশ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জেরে ১জনকে পিটিয়ে হত্ব্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ১৬ মে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে। বিযয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অসি মো: জিয়াউর রহমান।
স্থানীয়রা জানান, চৌপাকিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে সায়দার আলী (৫০) শুক্রবার গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে একই গ্রামের বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান পিতা পুত্র মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে সায়দার ঘটনাস্থলেই মারা যান।
এবিষয়ে তাড়াশ থানার অসি মো :জিয়াউর রহামন জানান, আমি ঘটনাস্থলেই আছি লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বেল্লাল হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে।

নিউজ ডেস্ক,অনলাইন