সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৭:৫৭ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৭:৫৭ সময়
সিরাজগঞ্জ  জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


বিশেষ প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সিরাজগঞ্জ  জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। এ সিদ্ধান্তের কারণে ওই দুই নেতার দলীয় কার্যক্রমে কোনো বাধা রইল না। এনিয়ে বিএনপি দলীয় নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের সমর্থকেরা উল্লাস করছেন। অপর দিকে বিরোধী পক্ষ একে অন্যায়ের পক্ষাবলম্বন বলে সমালোচনা করেছেন।  বিএনপির দলীয় সূত্রে জানা গেছে  শনিবার (১ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের  এ সিন্ধান্ত  জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বে বহিষ্কৃত সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হলো। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তারা পুনরায় দলীয় প্রাথমিক সদস্যপদ ফিরে পেলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ টুকু ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু চাঁদাবাজির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ পাঠান। পরবর্তীতে ১৫ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলার আট নেতার বহিষ্কারাদেশ জারি করা হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ