এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে পঞ্চকুশি ইউনিয়ন ঐতিজ্যবাহী শাহজাহানপুর ফুটবল মাঠে লাঠি বাড়ি খেলার আয়োজন করা হইয়াছে।
পহেলা বৈশাখ আমাদের অস্তিত্বের অংশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় এই লাঠিবাড়ি খেলা পৌঁছে দিতে এই উৎসবের গুরুত্ব অপরিসীম।
এই লাঠিবাড়ি খেলা দেখতে আগত দর্শকবৃন্দের মাঝে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে এই খেলা দেখতে শত শত নারী পুরুষ একত্রিত হয়ে খেলা উপভোগ করেন।
কালের বর্তমানে হারিয়ে যাওয়া খেলাটি আয়োজন করেন
মোঃ আতাউর রহমান (সাদ্দাম)যুগ্ন আহবায়ক উল্লাপাড়া ছাত্রদল
মোঃ সাইদুল ইসলাম সরকার যুগ্ন আহবায়ক পঞ্চকুশি ইউনিয়ন যুবদল
মোঃ নুরুল আমিন মোঃ হানেফ আলী মোঃ সেলিম মোঃকরিম বাবলু প্রামানিক জিল্লুর রহমান সরকার সাবেক মেম্বার ও
মোহসিন আলী।
এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মাঠ জুড়ে মেলা ও উৎসব
খেলাধুলার পাশাপাশি মাঠজুড়ে বসানো হয়েছে গ্রামীণ মেলায় ছিল লোকশিল্পের বাহারি প্রদর্শনী।
বৈশাখী পোশাক আর মাটির গয়নায় সেজেছিলো শিশু থেকে বৃদ্ধ সবাই মেতেছিলেন নতুন বছরের আনন্দ উৎসবে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই উৎসব উদযাপন করেন আগত দর্শকবৃন্দ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।

নিউজ ডেস্ক,অনলাইন