সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ
এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছেনা। যার বিরুদ্ধেই অভিযোগ হোক, এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকেই ছাড় দিবেনা দুর্নীতি দমন কমিশন।
সোমবার দুপুরে জয়পুরহাটের জেলা শিল্পকলা একাডেমীতে দুদকের গণশুনানি শেষে প্রধান অতিথির বক্তব্যে (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এসব কথা বলেছেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল করিম, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব সহ বিভিন্ন কর্মকর্তারা।
গণশুনানিতে ৩৩ টি দপ্তরের ৭৯টি অভিযোগের মধ্যে ৬৭টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি হয়। শুনানিতে হয়রানির শিকার ও সেবাবঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো বিভিন্ন দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। আর দুদক চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সমাধানের সিদ্ধান্ত দেন।
এছাড়াও অন্যান্য অতিথিরা, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ দুর্নীতি রোধে এ গণশুনানি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

নিউজ ডেস্ক,অনলাইন