গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জয়পুরহাটে বৃক্ষরোপন

  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৫, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৫, দুপুর ২:২৭ সময়
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জয়পুরহাটে বৃক্ষরোপন



সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জয়পুরহাটে "  এক শহীদ এক বৃক্ষ " কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার আগে জয়পুরহাট সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচি’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।



এসময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, বন বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তারা।


পরে কলেজ চত্তরে জুলাই আন্দোলনে শহিদ নজিবুল সরকার বিশাল, রত্না , মিনহাজ ও মেহেদীর স্মরণে নামের ফলকের উদ্বোধন ও বৃক্ষরোপন করা হয়।



জেলা প্রশাসক জানান, গণঅভ্যুত্থানের শহীদদের যে অবদান তা ভুলে যাওয়ার নয়। তাই তাদের কথা যেন আগামী প্রজন্মও মনে রাখতে পারে সেই জন্য এই বৃক্ষরোপন করা হয়েছে।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ