উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় মঙ্গলবার উল্লাপাড়া পৌর সভা মিলনায়তনে অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এ সভার উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু সাঈদ, বাংলাদেশ রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার মোঃ সোহরাব হোসেন, উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, পৌর সভার নির্বাহী প্রকৌশলী সামিউল কবির, কোভিড-১৯ প্রকল্পের কনসালটেন্ট মনিরুল ইসলাম, দৈনিক আজকের জেহাদ পত্রিকার সম্পদক খন্দকার শামছুন্নাহার চামেলী, সাংবাদিক কল্যাণ ভৌমিক, রাজু আহমেদ, আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত তালুকদার, মোঃ মোহন প্রমুখ। পরামর্শ সভায় বক্তারা কোভিডের নতুন ধরণ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে পৌর সভার পুরো এলাকা পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত রাখার ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

নিউজ ডেস্ক,অনলাইন