শাহজাদপুরের চরনবিপুর গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

  • আপলোড সময় : ১৪ জুন ২০২৫, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৫, দুপুর ১০:৮ সময়
শাহজাদপুরের চরনবিপুর গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ



শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে  চরনবিপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।  ফেরদৌস আলম বাবলু নামে এক ব্যাক্তির বিরুদ্ধে  অস্থিতিশীলতা তৈরির অভিযোগ উঠেছে। উপজেলার গারাদহ ইউনিয়নের চরনবিপুর গ্রামে শান্তিপ্রিয় গ্রামবাসীর মধ্যে বিভাজন সৃষ্টি, সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগ উঠেছে উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফির সাবেক এপিএস ফেরদৌস আলম বাবলুর বিরুদ্ধে। 

এনিয়ে গ্রামবাসী ফেরদৌস আলম বাবলুর বিচার দাবিতে বিক্ষোভও করেছে। গ্রামবাসী জানায়, এ গ্রামের সমাজে  প্রায় ৭শ পরিবারের সদস্য রয়েছে। দীর্ঘদিন ধরে ফেরদৌস আলম বাবলু নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা হিসেবে গ্রামের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি, সমাজ ভাঙ্গার অসত উদ্দেশ্যে কয়েকটি পরিবারের সদস্যদের নিয়ে আলাদা সমাজ গঠন করে মুল সমাজে বিভাজন সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আসছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

এলাকার লোকজন শান্তিতে বসবাস করতে চায়৷ বাবলুর শাস্তির দাবিতে এলাকায় ইতিমধ্যে বিক্ষোভও করেছে শান্তিপ্রিয় গ্রামবাসী। 

তারা দ্রুত বাবলুকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এব্যাপারে, বাবলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক শোনামাত্র তিনি ফোন কেটে দেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ