বাঘাবাড়ি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, বিকাল ৬:১৬ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, বিকাল ৬:১৬ সময়
বাঘাবাড়ি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ



হারুনর রশীদ, শাহজাদপুর থেকে ঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরের  বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংলরি মালিক ঐক্য পরিষদের ডাকে দেশব্যাপী পেট্রোল পাম্প বন্ধ ও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ কর্মুসচী পালন করা হচ্ছে।


সারাদেশের নয় সিরাজগঞ্জেও পালিত হচ্ছে এই কর্মসুচী। বন্ধ রয়েছে সিরাজগঞ্জের সকল পেট্রোল পাম্প সেই সাথে উত্তরবঙ্গের একমাত্র ওয়েল ডিপো বাঘাবাড়ি ওয়েল ডিপোত থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। বাড়াবাড়ি ওয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ টাঙ্গাইল, জামালপুরেও তেল সরবারহ করা হয় এখান থেকে। সকাল ৬ টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে দুপুর ২ টা পর্যন্ত। পেট্রোল পাম্প মালিক নেতারা বলছেন কমিশন ৭% বৃদ্ধি, ভুমি ইজারা পুর্বের টা বহালসহ ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য এই কর্মসুচী। ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের কারনে ডিপোর সামনে এবং আশে পাশে শত শত ট্যাংলরি দাড়িয়ে আছে। অলস সময় পার করছে চালক ও সহযোগীরা।##





কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ