বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বর্নাঢ্য র্যালী, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পহেলা বৈশাখ ১৪৩২ বাংল নববর্ষ উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী ও আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবক সদস্য সচিব আজাদ হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

নিউজ ডেস্ক,অনলাইন