ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

  • আপলোড সময় : ১১ জুন ২০২৪, দুপুর ১:৪১ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৪, দুপুর ১:৪১ সময়
ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বরে উচ্ছেদ অভিযান চালিয়েছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (১১ই)জুন সকাল-১১টায় হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ(ওসি)এম এ ওয়াদুদ এর নেতৃত্বে এস আই মতিয়ার সহ সঙ্গীয় ফোর্স সড়ক ও জনপথ (সওজ) এর সহোযোগীতায় এ অভিযান পরিচালনা করেন৷অভিযানে ফুটপাতে থাকা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষরা যাতে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং মহাসড়ককে যানজট মুক্ত ও নিরাপদ রাখতে মহাসড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। যানজটমুক্ত ও নিরাপদ মহাসড়ক বাস্তবায়নে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার্স ইনচার্জ ওসি এম এ ওয়াদুদ৷ 




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ