সলঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৩ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৩ সময়
সলঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


মেরাজুল ইসলাম :ভ্রাম্যমাণ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে সলঙ্গা থানার ৮ নম্বর সলঙ্গা ইউনিয়নের চরবেড়া গ্রামে সলঙ্গা-গয়হাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোয়া রাখি গ্রামের আমজাদ আলীর ছেলে।

পুলিশ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে আব্দুস সালাম সলঙ্গা থানার রানীনগর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি তাড়াশে ফিরছিলেন। পথে চরবেড়া এলাকায় পৌঁছালে চলন্ত একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় খোয়া পাথরবোঝাই একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি। এতে তাঁর মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর বগুড়া-ড-১১-২৫৪৭। মোটরসাইকেলটির কোনো নিবন্ধন নম্বর ছিল না বলে জানা গেছে।

খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

সলঙ্গা থানার  ইন্সপেক্টর তদন্ত জানিয়েছে, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ