শাহজাদপুরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের মতবিনিময়

  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৪, বিকাল ৬:৩৩ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৪, বিকাল ৬:৩৩ সময়
শাহজাদপুরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের মতবিনিময়



শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 


আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকালে খুকনী ইউনিয়নের রুপনাই গাছপাড়া গ্রামবাসীর  আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, 

শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর পৌর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামী লীগ নেতা কে,এম,নাছির উদ্দিন,সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে   বিগত কয়েক মাস ধরে মাঠ চষে বেড়াচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ