র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:১৯ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:১৯ সময়
র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয় বিডি ৭১ ডেস্ক :

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

 

১।        এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুর ১১.৫০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ হোটেল নিউ মায়ের আঁচল এর সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

২।        গ্রেফতারকৃত আসামী ১। মোঃ দুলাল হোসেন (৬৮), পিতা-মৃত বাহার আলী, সাং-উত্তর গোপালপুর, ইউপি-বাগজানা, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।

 

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

৪।        গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ