উল্লাপাড়া প্রতিনিধি মোঃ এনামুল হক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লাপাড়া থানা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মো. আজাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন।
এসময় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা শাখা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নিউজ ডেস্ক,অনলাইন