সলঙ্গার রামকৃষ্ণপুর চকবরু গ্রামে নৃ'শংসভাবে দাদীকে জ'বাই করে হ'ত্যা করেছে নাতি

  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৫ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৫ সময়
সলঙ্গার রামকৃষ্ণপুর চকবরু গ্রামে নৃ'শংসভাবে দাদীকে জ'বাই করে হ'ত্যা করেছে নাতি



মেরাজুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি 

এ ঘটনায় অভিযুক্ত নাতিকে আটক করেছে পুলিশ। ঘাতক নাতি একই এলাকার আহম্মাদ আলীর ছেলে সজিব হাসান (২২)। নিহত মোছা. সন্দেস খাতুন (৮৫) মৃত নওশের মোল্লার স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজের দাদীর ঘরে প্রবেশ করে নাতি ধারালো অ'স্ত্র দিয়ে ৮৫ বছর বয়সী দাদীকে জ'বাই করে হ'ত্যা করে। ঘটনার পর নাতি ফেসবুকে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেয়। কিছুক্ষণ পর সে আরেকটি স্ট্যাটাসে লেখে ‘ইনশাআল্লাহ, একটাও ছার পাবে না’।

পরবর্তীতে ছেলের বাবা বিষয়টি সলঙ্গা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতক নাতিকে আটক করে।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাতি সজিবকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,নেশাগ্রস্ত ও মানসিক সমস্যার কারণেই সে এ হ'ত্যাকাণ্ড ঘটিয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ