তাড়াশে গরুবোঝাই নছিমনের চাপায় প্রতিবন্ধী যুবক নিহত

  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৫০ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৫০ সময়
তাড়াশে গরুবোঝাই নছিমনের চাপায় প্রতিবন্ধী যুবক নিহত



মোঃ শামছুল হক তাড়াশ উপজেলা  সংবাদদাতা সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের তাড়াশে গরুবোঝাই নছিমনের চাপায় হাফিজুর রহমান (৩৭) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তাড়াশ পৌর সদরের বারোয়ারি বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান তাড়াশ দক্ষিণপাড়ার রবিউল করিমের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজুর রহমান উক্ত স্থানে রাস্তা পারাপারের সময় একটি গরুবোঝাই নছিমন গাড়ি তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নছিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে  মামলার প্রস্তুতি চলছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ