সেলিম রেজা : জয়পুরহাট
বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদানের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক - কর্মচারীরা। রবিবার সকাল ১২ টায় জয়পুরহাট পাঁচুর মোড় এলাকায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ কর্মসূচি পালন করে জয়পুরহাট জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - কর্মচারীরা।
শিক্ষকদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বিএনপির বিএনপি নেতৃবৃন্দরা একত্বতা প্রকাশ করে। শিক্ষক কল্যাণ সমিতির জয়পুরহাট জেলা শাখার সভাপতি এস কে এম মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি′র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায় এম এ ওহাব, শিক্ষক কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, সোহরাব হোসেন , মেহেনাজ পারভীন, রফিকুল ইসলাম রফিক।
আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ২০% বাড়িভাড়া ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার ন্যায্য দাবি জানাচ্ছি। আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবো ? আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব না।
তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই বর্বর হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

নিউজ ডেস্ক,অনলাইন