সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ০৫.সেপ্টেম্বর.২৫
বর্তমানে আলুর দাম কমে যাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে কিছু বিক্রয়ের পরিকল্পনা নিয়েছেন। জয়পুরহাটের আক্কেলপুরের গোপিনাথপুরে বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা বলেন।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন হেলিকপ্টার যোগে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর উচ্চ বিদ্যালয়ে নামেন। এরপর তাঁকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখান থেকে পার্শ্ববর্তী বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার মর্তুজাপুর তাঁর শশুরের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হিমাগারে দুপুরের খাবার শেষ করেন। তিনি জানান, এটি তাঁর পারিবারিক সফর।

নিউজ ডেস্ক,অনলাইন