সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর ২০২৫
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান করেছে রেল বিভাগ। সোমবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রেলগেইটের সামনের ঘর রেখে অন্যান্য ব্যবসায়ীদের ঘর ভেঙ্গে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন রেল কর্তৃপক্ষ। অভিযানে আনুমানিক অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
রেলওয়ের পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, গত বছরের ২৫ সেপ্টেম্বর একই স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেলওয়ে কতৃপক্ষ। আবারও রেলওয়ের সংস্কারে জয়পুরহাট রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। আর আদালতে মামলা থাকায় একটি ঘর উচ্ছেদ করা হয়নি।
এ সময় রেলওয়ে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক,অনলাইন