শাহজাদপুরে ধান কাটা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত

  • আপলোড সময় : ২০ মে ২০২৫, রাত ৯:৯ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৫, রাত ৯:৯ সময়
শাহজাদপুরে ধান কাটা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত



শাহজাদপুর থেকে হারুনর রশীদ ঃ


সিরাজগঞ্জের শাহজাদপুরে ধান কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত, আহত হয়েছে ১০ জন।


সিরাজগঞ্জের শাহজাদপুরের বাগধোনাইল-কুলিয়ারচর ধান কাটা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। নিহত নজরুল ইসলাম (৪৫) বাগধোনাইল গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার ও ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। 


পুলিশ ও স্থানীয়রা জানান, বাগধুনাইল ও কুলিয়ারচর গ্রামবাসীর মধ্যে কিছুদিন ধরে কয়েকটি বিষয় নিয়ে দ্বন্ধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ১০ টার দিকে বাগধুনাইলে স্থানীয় কৃষকেরা ধান কাটছিল। তখন কুলিয়ারচরের লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে উভয় গ্রামবাসী লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টা ব্যাপী সংঘর্ষে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলাম মারা যান এবং আহত আরো ১০ জন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে দুই গ্রামবাসী। অনেকেই নিরাপত্তার জন্য এলাকায় ছেড়ে পালিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, পুনরায় সংঘর্ষের এড়াতে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।##






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ