উল্লাপাড়ায় কাঁঠাল গাছের পাতা নিয়ে মারামারির ঘটনায় নিহত১

  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৫, বিকাল ৭:২৩ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৫, বিকাল ৭:২৩ সময়
উল্লাপাড়ায় কাঁঠাল গাছের পাতা নিয়ে মারামারির ঘটনায় নিহত১



বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঁঠাল গাছের পাতা নিয়ে দু'পক্ষের মারামারির ঘটনায় আজিজুল হক (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। 


জানা যায়, সোমবার দুপুরে উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদপুর নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে এবং মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আজিজুল হক তার নিজ বাড়ির কাঁঠাল গাছের পাতা কাটলে পাশেই হাজী আশরাফ আলীর জায়গা পাতাগুলো পরে। পাতাগুলো সংগ্রহ করতে গেলে প্রথমে হাজী আশরাফ আলী বাঁধা দেয় এবং বাকবিতন্ডা শুরু হয়। পরে হাজী আশরাফ আলী ও তার দুই ছেলে নুর মোহাম্মদ এবং নুরে আলমকে সঙ্গে নিয়ে এসে আজিজুল হককে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম ও রক্তাত্ত করে। এলাকাবাসী রক্তাক্ত আজিজুল হককে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও  মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হকের মৃত্যু হয়।

আজিজুল হকের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ শুরু করে৷ 

এ ঘটনায় হাজী আশরাফ আলী ও তার পরিবারের লোকজনদের বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ঢাকায় রয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ