র‌্যাব-১২, সদর কোম্পানী সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ৪০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৫, দুপুর ১২:০ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৫, দুপুর ১২:০ সময়
র‌্যাব-১২, সদর কোম্পানী সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ৪০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয় বিডি ৭১ ডেস্ক :

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

১।        এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ০৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ, রাত ১১.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ রিফা বেকারীর সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

২।        গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ আবুল কালাম(২৮), পিতা মৃত- কানা মিয়া, সাং- উত্তর ঝাউলাছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার, ২। মোঃ মমিন মিয়া(৩০), পিতা- মোঃ জয়নাল মিয়া, সাং- উত্তর ঝাউলাছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।

 

৩।       প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

 

৪।        গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ