উল্লাপাড়া প্রতিনিধি মোঃ এনামুল হক
বাংলাদেশ জামায়াতে ইসলামী র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবার জামায়াতকে ভোট দেবে ইনশাআল্লাহ।
তিনি বলেন যখনই যেখানে যাওয়া হচ্ছে সেখানেই রিস্কা ওয়ালা, ঠেলাওয়ালা কুলি, মজুর, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, সরকারি কর্মচারী কর্মকর্তা, শিক্ষকমন্ডলী সহ সকল শ্রেণী পেশার মানুষ এবার জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিবে। সব জায়গায় কে কি আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
তিনি আজ ২৪/১০/২৫ সলঙ্গা থানার হাটি কুমরুল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বাগধা সাধারণ সভায় এমন মন্তব্য করেন।
৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের সম্মানিত আমির উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক শাজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের জনাব মোঃ রাশেদুল ইসলাম শহীদ, সিরাজগঞ্জ জজ কোর্ট এর সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট সদরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারী মোহাম্মদ সোলাইমান হোসেন,হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সম্মানিত আমের জনাব মোঃ মাওলানা রাকিবুল ইসলাম, সেক্রেটারী আল আমিন তালুকদার, সহ স্থানীয় নেতৃবৃন্দ।