।
উল্লাপাড়া প্রতিনিধ মোঃএনামুল হক
শারদীয় দুর্গোৎসবের চূড়ান্ত দিন বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে হাজার মানুষের পথচারনায় মুখরিত হয়েছে উল্লাপাড়া সোনতলা করোতোয়া নদী বৃহস্পতিবার (২অক্টোবর) অনুষ্ঠিত বিজয় সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয় দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের এই আয়োজন।
বিজয় দশমীর দিনে প্রতিমা বিসর্জন যেন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং , হয়ে উঠেছে একটি সামাজিক উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার মানুষের ভিড়ে জমিয়ে উঠেছে উল্লাপাড়া সোনতলা করোতোয়া নদী। নদীর গর্জনের সঙ্গে ঢাক-ঢোল আর উল্লাস মিলেমিশে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।