উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল সিরাজগঞ্জ ০৪( উল্লাপাড়া সলঙ্গা,) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি দুর্নীতি বাংলাদেশ গঠন করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের এক নম্বর রোড শ্যামপুর বাজারে এক সাধারণ সভায় এ সব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি ওবায়দুল্লাহ দবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত সেক্রটারী জনাব মোঃ খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব মাওঃ আব্দুল বারী, প্রচার মিডিয়া সম্পাদক জনাব আশরাফুল আলম মোত্তালিব, দুর্গানগর ইউনিয়ন সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন, সহ সভাপতি জনাব হাসান ইমাম, সেক্রেটারী জনাব নবী নেওয়াজ ফরিদ, অফিস সম্পাদক জনাব শায়খুল আমান শিবলী, শ্যামপুর সেন্টার কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুল মতিন সহ ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।