শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জালালপুর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জালালপুরে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জিয়া সাইবার ফোর্স জালাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ফারুক রেজার সভাপতিত্বে এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্স শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ এম,এ মান্নান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, জিয়া সাইবার ফোর্সের শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক কবি মাসুদ কারখী,
এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম উকিল, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. দুলাল হোসেন, যুগ্ন আহবায়ক ওসমান গণি, সাবেক ইউপি চেয়ারম্যান একে,এম আজাদ চৌধুরী, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহরিয়ার ইমন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জালালপুর ইউনিয়ন শাখার সভাপতি বাবুল হোসেন বাবুল, জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি এম,এ মান্নান মিন্টু বলেন, বিগত সৈরাচার সরকার দেশকে জাহান্নামে পরিনিত করেছিলো। দেশে লুটপাটের সর্গরাজ্য কায়েম করেছিলো। মানুষের বাক স্বাধীনতা হরন করেছিলো। কাউকে কথা বলার সুজোগ দেওয়া হয়নি। তখনো আমার নেতা ডাঃ এম,এ মুহিতের নেতৃত্বে শাহজাদপুর বিএনপি এবং সকল অংগ সংগঠন ঐক্যবদ্ধ ছিলাম এখনো আছি। বিগত স্বৈরাচার সরকারের দমন নিপীড়নের সময়েও ডাঃ এম,এ মুহিত আমাদের অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আশ্রয় দিয়ে, মাঠে থেকে আমাদের পাশে ছিলেন।তার নেতৃত্বেই শাহজাদপুরে বিএনপি ঐক্যবদ্ধ ছিলো এখনো তার তার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ। আমরা শাহজাদপুর আসনে ডাঃ এম,এ মুহিতকে চাই এবং তাকে বিপুল ভোটে আগামীতে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
বিএনপি গনতান্ত্রিক একটি দল। বিএনপি গগনতন্ত্রে বিশ্বাসী। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে জনগণের ভোটে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আমরা জিয়া সাইবার ফোর্সের সবাই মিলে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।