উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী নবগঠিত সেন্টার কমিটি দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, উল্লাপাড়া সলঙ্গা আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ মুক্ত দেশ গড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
সেন্টার কমিটির সভাপতি জনাব শাহ আলীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক জনাব মোঃ মাওলানা আব্দুল বারী, প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব আশরাফুল আলম মোত্তালিব,উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি জনাব ডাঃ এনামুল হক সেলিম,পেশাজীবি সংগঠনের সেক্রেটারি মোঃ তারিকুল ইসলাম দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন দুর্গানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী নবী নেওয়াজ ফরিদ,সহ-সভাপতি হাসান ইমাম, আব্দুল মালেক সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।