প্রতিনিধিঃএনামুল হক সিরাজগন্জের উল্লাপাড়ায় সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদসভা ও র্যালী অনুষ্ঠিত।
সোমবার বিকাল ৩ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে র্যালী নিয়ে স্হানীয় কেন্দ্রীয় শহীদমিনারে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি দেশের সকল কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে । উপজেলার প্রায় সব কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা এ মানববন্ধন, প্রতিবাদসভা ও র্যালীতে অংশগ্রহন করেন।