এনামুল হক, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি।
উল্লাপাড়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি (পীর সাহেব) আল মোজাদ্দেদী নকশা বন্দী ডা: নুরুল ইসলাম(৮৪)বছর সিংহগাঁতী পাক দরবার শরীফের খলিফা আর..নেই। আজ ২৫ জুলাই নিজ খানকা শরীফে বিকাল ৪ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
২৬ জুলাই ২০২৫ ইং তারিখে তার জানাজার নামাজ সকাল ৯ টার সময় সিংহগাঁতী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এ জানাজার নামাজ পরিচালনা করেন তার ছেলে আল মোজাদ্দেদী নকশাবন্দী ভারপ্রাপ্ত খলিফা মো: মনিরুল ইসলাম মনি। জানাজার নামাজ শেষে সিংহগাঁতী পাক দরবার শরীফের পাশে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। সকল আত্মীয়-স্বজন ভক্তবিন্দু মুসল্লিগণ জানাজার নামাজে শরীক হয়ে খলিফা ডা: নুরুল ইসলাম সহ বিশ্বের সকল মানুষের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।