সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ জেলা মটরশ্রমিক ইউনিয়নের সহযোগিতায় জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ডে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে জেলা শ্রমিক ফেডারেশনে সভাপতি গোলাম মর্তুজা শিপলু′র সভাপতিত্বে বক্তব্য রাখেন এ এইস এম ওবায়দুর রহমান চন্দন সহ-সাংগঠনিক (রাজশাহী বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান অতিথি গোলজার হোসেন আহবায়ক জেলা বিএনপির জয়পুরহাট, এ এম ওয়াহাব যুগ্ম আহবায়ক জেলা বিএনপির, সেলিম রেজা ডিউক আহবায়ক জেলা কিষক দল, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম ফকির সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।
সাবেক শহর যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন লিপ্টনে সঞ্চালনায় বক্তারা বলেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়তে আমরা নতুন করে আর কাউকে স্বৈরাচার দেব না, থাকবে না বৈষম্য ফ্যাসিবাদ। আমরা স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো আপনাদের সকলের সহযোগিতায় চায। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও দেশের মানুষের অধিকার, শ্রমিক অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলবো।