শাহজাদপুর (সিরাজগঞ্জ)থেকে হারুনর রশীদ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন শামীম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা
বিএনপি সাবেক সভাপতি মোঃ হোসেন হিরুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির
দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ,
উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপি সাবেক সহসভাপতি আব্দুল জব্বার,
পৌর বিএনপি সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।##