সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলন শেষে তারা নতুন কমিটিতে থাকা সকলের নাম প্রকাশ করেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা হয়েছে অভিযোগ তুলে ওই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আরেক পক্ষ।
বুধবার দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নবাগত কমিটি জয়পুরহাটে প্রেসক্লাবে ও অপরদিকে আরেকপক্ষ এক তরফা কমিটির অভিযোগ তুলে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে মানববন্ধন করেন।
প্রেসক্লাবে উপস্থিত ছিলেন নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়,যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন,মুখ্য সংগঠক এহছান আহমেদ নাহিদ।
অন্যদিকে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিল,রাকিব হাসান,শাহিন আলম,নাঈম হোসেন, সবুজ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল (২৫ ফেব্রæয়ারি) মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত তালিকায় ২৯৮ সদস্য বিশিষ্ট জয়পুরহাট জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।