শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ডের মনিরামপুর মহল্লায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফারুকের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক কে,এম আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, সাবেক যুবদল নেতা মিলন রহমান সহ ৩নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীবৃন্দ।
এসময় দলকে সুসংগঠিত করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মানুষের সেবা করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।