সেলিম রেজা, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ের সম্পাদক হুমায়ুন কবির খাঁন সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কার্যকারী সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে
এ সভা অনুষ্ঠিত হয়।
অত্য ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ হিম্মত আলীর সঞ্চালনায়
বক্তব্যে রাখেন কামাল হোসেন রবি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, গোলাম মর্তূজা শিপলু সভাপতি মটর শ্রমিক ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দল যার,যার শ্রমিক সব এক কাতার, বিগত সরকারের আমলে শ্রমিকদের বিরুদ্ধে সকল কালো আইন বাতিলসহ শ্রমিকদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন।