আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইউসুফী
১.
একটি বছর পেরিয়ে গেলো
আর হবে না দেখা
মা'রেফাতের নিগূঢ় তত্ত্ব
হবে না আর শেখা।
২.
মুর্শিদ ছিলেন বিশ্ব ক্বুতুব
আল্লাহর দেয়া দান
সোহবত যারা পেয়েছে তাঁহার
দুই জাহানেই মান।
৩.
সাচ্চা ওলি মুর্শিদ আমার
নেই কো তাঁহার তুল্য
জীবদ্দশায় পারিনি মোরা
দিতে সঠিক মূল্য।
৪.
আল্লাহু আল্লাহ ডাকতেন যখন
সিনায় লাগতো তীর
পাথুরে হৃদয় গলে তখন
বের হইতো নীর।
৫.
বাহরে ফয়েজ শাইখ আমার
আব্দুল মতিন নাম
সঠিক পথের দিশা দেয়া
তাঁহার ছিলো কাম।
৬.
বুক ভরা ব্যাথা নিয়ে
ঘুরতেন দ্বারে দ্বারে
পথ ভোলা বান্দাদেরকে
ডাকতেন বারে বারে।
৭.
কাঁদো কাঁদো কন্ঠে মুর্শিদ
বলতেন বাবা ফেরো
সকল পথ বাদ দিয়ে
নবীর পথ ধরো।
৮.
আর পাবো না এমন মুর্শিদ
এ জগত ঘুরিয়া
অশান্ত মন শান্ত হতো,সোহবতে-
প্রাণ যাইতো জুড়িয়া।
৯.
শ্রেষ্ঠ সাধক সাইয়্যেদ আমার
এই ভূবন মাঝে একজনে
কেমন ছিলেন ক্বুতুবে আলম
চিনতো তাঁকে কয়জনে।
১০.
সাদা সিদে জীবন তাঁহার
মিসতো সবারই সাথে
কোন রকম দিন কাটিয়ে
জাগতো আবার ঐ রাতে।
১১.
মাশুকপুরে যাওয়ার সময়
জিকিরে জবান জারি
মোদের ছেড়ে চলে গেলেন
হলো আসমান ও জমিন ভারি
১২.
বিশ্ব ভূবন কাঁদাইয়া
গেছেন মাশুক পুরে
ওগো আল্লাহ! দাওগো ভরে
মুর্শিদের কবর নূরে।
১৩.
এখানে সেখানে ঘুরে ফিরি
তাঁর মত কেউ নাই
সবার কাছে মুর্শিদের জন্য
দিলের দোয়া চাই।
১৪.
মুর্শিদের ঐ কাজগুলোকে
করবো নাকো হেলা
ফুরিয়ে যাবে জীবন আয়ূ
ভাঙ্গবে ভবের মেলা।
১৫.
ফুরিয়ে গেলে লাভ হবে না
যতই করি বাহানা
সাড়ে তিন হাত ঐ কবরে
পাবো নারে বিছানা।
১৬.
উভয় জাহান সুখ পেতে ভাই
করো দীনের কাজ
দীনের পথে চলতে কভু
করিও না লাজ।
১৭.
সময় থাকতে করো কদর
সময় গেলে আর পাবে না
আমল ছাড়া ঘোর আধাঁরে
সঙ্গে কিছুই থাকবে না।