সলঙ্গায় ব্যবসায়ীকে মারধর করে ১.৫ লাখ
নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের সলঙ্গায় এক কাপড় ব্যবসায়ীর নগদ ১.৫ লাখ টাকা সহ একটি এন্ড্রোয়েড ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ৫ ব্যক্তির বিরুদ্ধে।শুক্রবার রাত্র ৯ টায় সলঙ্গা থানার রশিদপুর এলাকার বি এম এস এন্ড টেকনিক্যাল ইন্সটিউট এর সামনে এ ঘটনা ঘটে।
এ ভুক্তভোগী ব্যবসায়ী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা বুড়িদহ গ্রামের মৃত নাজেম উদ্দীন এর ছেলে আনোয়ার হোসেন(৩৫)৷
অভিযোগ সুত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় ভুক্তোভোগী আনোয়ার হোসেন সলঙ্গা বাজারে কাপড়ের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলো এ সময় রশিদপুর এলাকার বি এম এস এন্ড টেকনিক্যাল ইন্সটিউট এর সামনে রশিদপুর গ্রামের মোঃ আব্দুল মোত্তালিব(৩৫),মোঃ কাফি(২৫) পিতাঃমৃত আব্দুল লতিফ,একই গ্রামের সানু উল্লাহ(৪৫),শ্যামল(৪৫),ও আমডাঙ্গা গ্রামের হ্যাঞ্জেলা সরদারের ছেলে আপন সরদার(৪৫)সংঘবদ্ধভাবে মোটর সাইকেল রোধ করে দেশীয় অস্ত্র,রড দিয়ে মারধর করে তার নিকট থাকা মোকামে যাওয়ার ১.৫ লক্ষ টাকা,একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন,ও মটর সাইকেল টি কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেন৷এসময় আনোয়ার হোসেনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যান৷পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেন৷
এ ঘটনায় পাচ জনকে অভিযুক্ত করে আনোয়ার হোসেন থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন।
এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন,অভিযোগ পেয়ছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।