জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী
সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ৯ই সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে জয়পুরহাট জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে ও
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিশেষ অতিথি জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামস্ মতিন, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জিয়া পরিষদের আহ্বায়ক আমিনুর রহমান বকুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী সহ শ্রমিক দল ছাত্রদল যুবদল ও জেলা মহিলা দলের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি বলেন ২০২৪ সালের ৫ই আগস্টে অর্জিত স্বাধীনতার পরে কিছু কচক্রী মহল বিএনপির নাম ধরে অপকর্ম চালানোর চেষ্টা করছে। এই অপকর্ম এবং অপপ্রচার প্রতিরোধে একজোট হয়ে সবাইকে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল এর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।