নিজস্ব প্রতিবেদক ঃ
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কৃত সন্তান,বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য,কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট
কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রীয়ভাবে কৃষি গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)সম্মাননা পদক ২০২১ পাওয়ায় সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক ইকবাল বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব,ফুলাদ-হায়দার খান'র সঞ্চালনায়, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে (১২জুলাই)শুক্রবার সকাল ১১ ঘটিকা এ অনুষ্ঠান হয়।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা'র গণমানুষের নেতা কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট বক্তব্য বলনে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা'র নির্দেশনায় এবং কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা,উপজেলা,থানা, ইউনিয়ন,পর্যায়ে সকল নেতাকর্মী তিনটি করে গাছ রোপন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মালেক, মো. গোলজার হোসেন, টিএম জিন্নাহ,মোঃ মহসিন আলম,মো. আবু তালেব,মোঃ হাফিজুর রহমান,পৌর কৃষকলীগের আহ্বায়ক মোঃ আব্দুর রহিম খোকন,
সলঙ্গা থানা কৃষকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সাচ্চু,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে করিম রিপন,মোঃ ফারুক হোসেন প্রামানিক প্রমুখ।