সেলিম রেজা জয়পুরহাট প্রতিনিধিঃ জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার( ৮ মে) শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যবাহী
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার আবুল কাশেম ময়দানে সকাল ৮টা থেকেই হাঁড়িভাঙ্গা, লাঠি খেলা সমাবেশে শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সন্ধ্যায় মৃত ও বয়স্ক সদস্যের স্বজনদের মাঝে বিশেষ উপহার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আয়োজন শেষ হয়।
জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সার্বিক ব্যবস্থাপনায়, প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহশীন আলী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মাসুদ রেজা, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খোরশেদ আলম সৈকত, পৌর প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জেলা যুবলীগ নেতা রাসেল দেওয়া মিলন,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিলন ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মোর্তুজা শিপলু, সড়ক সম্পাদক এস এম তুহিনসহ উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিকসহ ৩৪ ট্রেড ইউনিয়নে নেতৃবৃন্দরা।
শ্রমিকদের সকল সংশয়ে, সংকটে পাশে থেকে কাজ করে সার্বিক বিষয়ে। পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ই এম মাসুদ রেজা কে নির্বাচিত করতে ফেডারেশনের ৩৪টি শ্রমিক সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।