ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক হয়রানিমূলক মামলার প্রতিবাদে বাংলাদেশ বিডিএস, জয়পুরহাট জেলা শাখার ডাকে প্রতীকী ধর্মঘট পালিত হয়েছে।
সেলিম রেজা জয়পুরহাট প্রতিনিধিঃ রবিবার (৫ মে) দুপুরে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে ঘন্টা ব্যাপি প্রতীকী ধর্মঘট পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন বি ডি এস, জয়পুরহাট জেলা শাখার আহবায়ক কাজল আহমেদ, যুগ্ম আহবায়ক নূর-ই আলম হোসেন, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সহ অন্যান্য ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় নওগাঁ হাসপাতাল মোড় ও দয়ালের মোড়ের দুই ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা এবং ১০ বছরের জেল দেওয়া হয়েছে। ২০২৩ সালের এই ঔষধ প্রশাসনের আইন বাতিল করার জন্য আহ্বান জানান ও অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা ।
এরই প্রতিবাদে সারাদেশে ন্যায় জয়পুরহাটেও বিডিএস এর ডাকে এ প্রতীকী ধর্মঘট পালিত হয়।